তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে মো. জাহাঙ্গীর (৪০) ও নরেন্দ্র চন্দ্র (৪৮) নামে দুই জাটকা বিক্রেতাকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মো. বিল্লাল (৪২) নামে অপর এক জাটকা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ শাস্তি দেন। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। দণ্ড পাওয়া জাহাঙ্গীরের বাড়ি মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে, নরেন্দ্র চন্দ্রের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে এবং বিল্লালের বাড়ি মতলব উত্তর উপজেলার পাঁচআনি গ্রামে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|