তিনটি একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের মধ্যমপাড়ার একটি হোটেল থেকে গতকাল বৃহস্পতিবার তিনটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র‌্যাব জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তির কাছ থেকে ম্যাগাজিনসহ তিনটি একে-৪৭ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি ম্যাগাজিন ও চারটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপিয়ান থাং বম (৪৮), বাসু বম (৪৫) ও চিংথোয়াই চাককে (৪৫)। তাঁদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বান্দরবানের রুমা বাজার এলাকায়। আর চিংথোয়াই চাকের বাড়ি নাইক্ষ্যংছড়িতে।
র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, ওই তিন ব্যক্তি অস্ত্রগুলো বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করেন।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, র্যাব অস্ত্র উদ্ধারের বিষয়টি তাঁদের জানিয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।