তিনটি করাতকল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অনুমোদনহীন তিনটি করাতকল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব করাতকল অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পশ্চিম বাংলাবাজার গ্রামের কালা মিয়া, চারপুর গ্রামের আবদুস সোবহান ও ফতেপুর গ্রামের জয়নাল আবেদীনের করাতকল সিলগালা করে দেন।