প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে গাজীপুরে গতকাল বুধবার তিনটি কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডকে ১৯ লাখ, টঙ্গীর বিসিক এলাকার দিশারি ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডকে চার লাখ ও কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার্স লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান বলেন, দুপুরে কারখানাগুলোর মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মিজানুর রহমানের নেতৃত্বে শুনানির পর তাঁদের ওই জরিমানা করা হয়।