তিনটি তাজা বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের আবদুর রহিম মোল্যার গোয়ালঘর থেকে পুলিশ গতকাল রোববার সকালে তিনটি বোমা উদ্ধার করেছে। এলাকাবাসীদের কয়েকজন ও পুলিশ জানায়, গতকাল রোববার সকালে দিনমজুর আবদুর রহিম মোল্যার মেয়ে শিউলী বেগম গোয়ালঘরে খাবার দিতে গিয়ে তিনটি বোমা দেখে এলাকাবাসীর কয়েকজনকে জানায়। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে বোমা তিনটি উদ্ধার করে। আবদুর রহিম মোল্যা বলেন, ‘আমাকে বসতভিটা থেকে উৎখাতের জন্য কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এ ব্যাপারে আদালতে মামলা রয়েছে। তারাই আমাকে ফাঁসানোর জন্য গোয়ালঘরে বোমা রেখে গেছে।’ অভয়নগর থানার এসআই মোস্তফা হাবিবুল্লাহ বলেন, বোমা তিনটি লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।