তিনটি নৌকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন থেকে পাচার করার সময় ৯০০ মণ কাঠবোঝাই তিনটি নৌকা জব্দ করেছেন কোস্টগার্ড খুলনার আংটিহারা স্টেশনের সদস্যরা। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে গাবুরা ইউনিয়ন-সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে ওই তিনটি নৌকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। কোস্টগার্ডের আংটিহারা স্টেশনের পেটি অফিসার আবদুর নূর বলেন, গোপন সংবাদ পেয়ে গাবুরা এলাকা থেকে তিনি গেওয়া, কেওড়া, অন্যান্য কাঠসহ তিনটি নৌকা জব্দ করেন।