তিনটি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত রোববার রাতে নাটোরের দুটি পৃথক স্থান থেকে তিনটি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তরুণেরা হলেন রাব্বি হোসেন (২৬) ও রাজন আলী (২৬)। এ ব্যাপারে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এর মধ্যে রাজন আলী বহুল আলোচিত ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তিনি বাগাতিপাড়া উপজেলার স্থানীয় ছাত্রলীগ নেতা জিয়া হত্যা মামলারও আসামি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সূত্র জানায়, রাত ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার থেকে রাব্বি হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।