তিনটি পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার রনি নাবাল (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি নাবাল ময়মনসিংহের বরুয়াজানি গ্রামের বাসিন্দা। তিনি অস্ত্র বেচাকেনা, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ডিবি পুলিশ খবর পেয়ে গাজীপুর ডিবি পুলিশের সহায়তায় ওই দিন রাত সাড়ে সাতটার দিকে মালেকের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থাকা তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করা হয়। গাজীপুর ডিবি পুলিশের ওসি আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।