তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ধানমন্ডি, আগারগাঁও ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধানমন্ডির ১৮ নম্বর সড়কের ‘লিভ কিচেনে’ এর ব্যবস্থাপক সাব্বির হোসেনকে ৫০ হাজার টাকা, আগারগঁও ৩/সি এলাকার ‘ফুড সেন্টার’-এর ব্যবস্থাপক রিপনকে এক লাখ টাকা এবং মিরপুর-১০ নম্বরের ‘শওকত কাবার ঘর’-এর ব্যবস্থাপক শওকত হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।