তুরাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার ১৫ নম্বর সেক্টরের স্বপ্নতরী এলাকার জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে তুরাগ থানা-পুলিশ। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, স্বপ্নতরী এলাকার ৩ নম্বর লেকের পানিতে ভোরে একটি লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তিনি বলেন, মরদেহে কোনো কাপড় ছিল না। বাম গাল ফোলা। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।