তুরাগে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র ইমন হোসেনের (১৪) লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ইমন কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার দারোগ আলীর ছেলে। সে সফিপুর আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
ইমন হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী পাইনশাইল এলাকায় একটি লাশ ভাসতে দেখে তাদের খবর দেয়। এরপর ইমনের চাচা দুলাল মিয়া ঘটনাস্থলে গিয়ে ইমনের লাশ শনাক্ত করেন। ইমন গত সোমবার বন্ধুদের সঙ্গে কারলসুরিরচালা থেকে নৌকাভ্রমণে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা এলাকায় তুরাগ নদে পড়ে যায়। পরে তাঁর বন্ধু ও এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গত সোমবার ও মঙ্গলবার তল্লাশি চালিয়েও ইমনকে উদ্ধারে যর্থ হয়।