তুলে নিয়ে নারী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাজধানীর শাহজাহানপুরে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগের মামলায় অভিযুক্ত নুরুল আলমকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ৩ জুন ধর্ষণের শিকার ওই নারীকে গতকাল বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বুধবার শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

ধর্ষণের শিকার নারীর স্বামী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে পূর্বপরিচিত নুরুল আলম তাঁর স্ত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। ৩ জুন সন্ধ্যায় ওই টাকা নিতে তাঁকে (স্ত্রী) শাহজাহানপুর ইসলামী ব্যাংকের সামনে যেতে বলেন। তিনি সেখানে গেলে নুরুল আলম তাঁকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে শাজাহানপুর গরুর হাটের পাশে একটি পরিত্যক্ত ছাপড়া ঘরে নিয়ে যান। এ সময় নুরুল আলম তাঁকে ধর্ষণ করেন।

ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার নারী গতকাল বুধবার রাতে নুরুল আলম ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। দুই সহযোগী নুরুল আলমকে ধর্ষণে সহযোগিতা করেছিলেন। তাঁদের গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশের মধ্যে সন্দেহ আছে।