তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক গোলাম রব্বানী মামলাটি করেন।
মামলার পরিপ্রেক্ষিতে তুহিন মালিককে আজ আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।