তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা
গতকাল বুধবার মির্জাপুর থানায় তিন তরুণের কিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মির্জাপুর থানার পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় ওই শিক্ষার্থী (১২) পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় থাকে। গত সোমবার রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় রাজাবাড়ি গ্রামের তিন তরুণ গামছা দিয়ে তার মুখ বেঁধে পাশের নিচু জমিতে নিয়ে যায়। সেখানে তাঁরা তাকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, থানায় ধর্ষণের মামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।