তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে নান্নু মিয়া শেখ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
ওই শিশুর মা অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর মেয়ে তাঁর স্থানীয় একটি বাজারে গেলে নান্নু কৌশলে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাঁর মেয়ে চিৎকার দিলে নান্নু তাকে ছেড়ে দেয়। পরে এই ঘটনা তাঁর মেয়ে বাড়িতে এসে তাঁকে জানায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ওই যুবকের বাড়ি শহরের দুবলাগাড়ী বণিকপাড়া এলাকায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।