তেজগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ের একটি বস্তিতে আজ রোববার চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিকেল তিনটার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, বস্তিসংলগ্ন একটি গ্যারেজে নূর মোহাম্মদ (২০) নামের এক তরুণ শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তিনি আশপাশের লোক ডেকে জড়ো করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে এখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক শিশুটির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত নূর মোহাম্মদকে খুঁজছে পুলিশ।