তেজপাতাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ভারত থেকে পাচার হয়ে আসা ট্রাকভর্তি তেজপাতাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার শহরের পারলা এলাকায় আন্তজেলা বাস টার্মিনাল থেকে তাঁদের আটক করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের করাগারে পাঠানো হয়। তাঁরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্দাইল গ্রামের মো. ফুল মিয়া (৪৫), নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাচ্চু মিয়া (৩৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তেলিগাঁও গ্রামের শাহজাহান মিয়া (৪০)। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে তল্লাশি চালিয়ে ৩৪টি বস্তায় ১ হাজার ১৯০ কেজি তেজপাতাসহ ট্রাকটির চালকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।