তেরখাদায় টেম্পোচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে আঠারোবেকী নদীর পাশে একটি খাসজমি থেকে গতকাল বৃহস্পতিবার এক টেম্পোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মিরাজুল হাড়িখালি গ্রামের ইয়ার আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে কে বা কারা মিরাজুলকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর ফেরেননি। পরের দিন বৃহস্পতিবার ভোরে হাড়িখালি গ্রামের কয়েকজন বাসিন্দা তেরখাদা-রূপসা উপজেলার সীমান্তবর্তী আঠারোবেকী নদীর পাশে সাইফুলের খাসজমিতে মিরাজুলের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।