তেলের ট্যাংকে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রাকের তেলের ট্যাংক থেকে পাঁচ হাজার বড়ি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের কালামিয়া বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করে বাকলিয়া থানা-পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ থেকে নগরের আসাদগঞ্জে আচারভর্তি একটি ট্রাককে কালামিয়া বাজার এলাকায় তল্লাশি করা হয়। পরে এই ট্রাকের তেলের ট্যাংক থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক কবির হোসেন ও সহকারী ইব্রাহিমকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম