তেলের ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালক ও সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। ট্রাকচালক বাবুল জানান, তারাব এলাকার শবনম অয়েল কারখানা থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে রাত ১২টার দিকে তিনি গাইবান্ধার উদ্দেশে রওনা হন। তারাব পৌরসভা কার্যালয়ের সামনে এলে আট-নয়জন ছিনতাইকারী একটি বাস দিয়ে ট্রাকের গতিরোধ করে। এ সময় তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।