প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লা টাউন হল মাঠে জনসভা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত নির্মিত তোরণের মধ্যে ১৮টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত নয়টা থেকে তিনটা পর্যন্ত বলদাখালে দুটি, বিশ্বরোডে দুটি, গাজীপুরে একটি, তালতলীতে একটি, হাসানপুরে তিনটি, শহীদনগরে চারটি, বারপাড়ায় একটি ও স্বল্প পেন্নাইয়ে একটি তোরণ ভাঙচুর করা হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।