তৈজসপত্রের ভেতর পাঁচ কেজি সোনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে।
আজ শনিবার শাহজাহান মোল্লা (৩২) নামের এক যাত্রীর আনা তৈজসপত্রের ভেতর থেকে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা ওই সোনা জব্দ করেন। শাহজাহানকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ঢাকার সাভারে। তিনি গত ২৪ জানুয়ারি ইতালি গিয়েছিলেন।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, শাহজাহান আজ ভোর ছয়টায় টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তাঁর আনা নানা তৈজসপত্র গ্রিন চ্যানেলে স্ক্যান করা হয়। এ সময় তৈজসপত্রের ভেতরে লুকানো সোনার সন্ধান পাওয়া যায়। বিকেলে নানা উপায়ে তৈজসপত্রের ভেতর থেকে ৫ কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর দাম ১ কোটি ৭০ লাখ টাকা।