তোশকে আর আলনার নিচে ৫০ হাজার ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় আজ বুধবার ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুরে অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ ভোর চারটার দিকে আনোয়ারা পুলিশের একটি দল পশ্চিম রায়পুর গ্রামের ফতেয়ার বাপের বাড়ির আহমদ ছফার ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই ঘরের শয়নকক্ষের তোশকের নিচে এবং আলনার পেছন থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আহমদ ছফার মেয়ে কামরুন্নাহারকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জব্দকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে তিনি জানান।