ত্বকীর বাবাকে প্রতিহত করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে কোনো কথা বললে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তাঁর অনুগতরা।
গতকাল শনিবার বিকেলে নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জননেতা আজমেরী ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা—আয়োজনে মহানগরবাসী’ ব্যানারে আয়োজিত সমাবেশে ওই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ কামাল আহমেদ ওরফে রবিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফতুল্লা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।