ত্রিপুরায় পাঁচ 'বাংলাদেশির' কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি আদালত পাঁচ ‘বাংলাদেশি’ নাগরিককে ২৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন। পুলিশের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার দেশটির বেসরকারি বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এ তথ্য জানায়।
দক্ষিণ ত্রিপুরার গোমতি জেলা পুলিশ গত সোমবার এক বিবৃতিতে দাবি করে, ২৫ থেকে ৪৫ বছর বয়সী ওই পাঁচ বাংলাদেশি আদিবাসী গত ২৫ জুন ত্রিপুরা সীমান্তের সাবরুম এলাকায় অবৈধভাবে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়িতে।