ত্রিশালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার চলপাড়া এলাকায় দুর্বৃত্তরা পারভেজ (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পারভেজের বাড়ি চলপাড়া এলাকাতেই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারভেজকে তাঁর বাড়ির সামনে দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কে বা কারা পারভেজকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ হাসপাতাল থেকে থানায় নেওয়া হচ্ছে।