থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা নোয়াদ্দা এলাকায় গত শনিবার রাতে যানজটে আটকা পড়ে পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনোয়ার অটোরিকশা থেকে নেমে যানজটের জন্য দায়ী করে সেখানে থাকা ইজিবাইকের চালক ইব্রাহিম হোসেনকে জুতাপেটা করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে চালকেরা ইজিবাইক চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। দুপুর ১২টায় ইজিবাইকচালকেরা এসআই মনোয়ারের বিচার দাবি করে বিক্ষোভ ও বন্দর থানা ঘেরাও করেন। পরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আবার ইজিবাইক চলাচল শুরু হয়।