থানার কাছেই চুরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মুঠোফোনের দোকানে চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের পিএস শপিং সেন্টারে চুরির এ ঘটনাটি ঘটে। পিএস শপিং সেন্টার সাতকানিয়া থানার ১০০ গজের মধ্যে অবস্থিত।
দোকানি আবদুর রহিম বলেন, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গতকাল বুধবার সকালে এসে দেখি দোকানের দরজা ভাঙা। দোকান থেকে মুঠোফোন, নগদ টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল খোয়া গেছে।’
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান চৌধুরী বলেন, চুরির ঘটনায় দোকানি থানায় অভিযোগ করেছেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।