থানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়ার সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের এক নেতা পুলিশকে লাঞ্ছিত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে নান্দাইল মডেল থানার ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ওই নেতার কবল থেকে আসামিদের মুক্ত করে বিশেষ ব্যবস্থায় তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা করে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কার্তিক চন্দ্র সূত্রধর ও গোপাল চন্দ্র সূত্রধর নামে ওই দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে পুলিশের কয়েকজন সদস্য (কনস্টেবল) তাঁদের আদালতে সোপর্দ করার জন্য থানার সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। ময়মনসিংহের পথে রওনা হন তাঁরা। এ সময় হঠাৎ পিন্টু তাঁর দুই সহযোগীসহ বাসে উঠে পুলিশকে লাঞ্ছিত করেন ও আসামিদের বাস থেকে নামিয়ে ফেলেন। পুলিশ সদস্যদের চিৎকারে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আসামিদের মুক্ত করে। এ সময় পিন্টু নন্দী, বিশ্বনাথ নন্দী ও লিটন চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তারা।
গতকাল নান্দাইল মডেল থানার উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাশ বাদী হয়ে পুলিশকে লাঞ্ছিত করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধাদান করার অভিযোগে মামলা দায়ের করেন।