প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিচারকের বাসায় গত শনিবার রাতে পটকা বিস্ফোরণের ঘটনায় নগরের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল রোববার রাতে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ বাদী হয়ে জিডিটি দায়ের করেন। নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে জানান, বিচারকের বাসায় পটকা ফুটানোর বিষয়টি পুলিশ তদন্ত করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বাসভবন এলাকায়।