থানায় মারধরের শিকার জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়ায় হরিচাঁদ বিশ্বাস নামের এক মাছ বিক্রেতাকে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) লাঠিপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় ও ভয়ে ওই জেলে বিষয়টি চেপে গেলেও পরে বাজার বণিক সমিতির কর্মকর্তারা জানতে পেরে বিষয়টি পুলিশ সুপারকে (এসপি) জানান।
সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের হরিচাঁদ বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, গত বুধবার সদর থানার এসআই শাহ আলম বাজারে গিয়ে তাঁর কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা দামের একটি রুই মাছ নিয়ে টাকা না দিয়েই চলে আসেন। ওই দিন টাকা আনতে থানায় গেলে এসআই হারুন তাঁকে থানায় আসার কারণ জানতে চান এবং লাঠি দিয়ে হরিচাঁদকে পিটিয়ে থানা থেকে বের করে দেন।
হারুন অভিযোগ অস্বীকার করে বলেন, হরিচাঁদকে লাঠিপেটার ঘটনাটি ঠিক নয়। সে মিথ্যা বলেছে। এসপি সরদার রকিবুল ইসলাম জানান, হরিচাঁদের কাছ থেকে বিষয়টি জেনে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।