দক্ষিণ সুরমায় মাছ বিক্রেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক মাছ বিক্রেতাকে গত বুধবার দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে।
ওই মাছ বিক্রেতার নাম আবদুর রাজ্জাক (৪৫)। তিনি বড়ইকান্দি এলাকার বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাস বলেন, বুধবার সকাল ছয়টার দিকে রেলস্টেশনের বাইপাস লিংক এলাকা থেকে এক ব্যক্তির পুলিশ লাশ উদ্ধার করে। সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় হওয়া মামলায় পুলিশ ছয়জনকে আটক করেছে। মাছ বিক্রি নিয়ে শত্রুতা অথবা টাকা ছিনতাইয়ের ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।