দক্ষিণখানে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে ১৮ বছর বয়সী এক গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গৃহকর্মীর মা দক্ষিণখান থানা-পুলিশের কাছে এ অভিযোগ করলে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। 

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ওই তরুণীর মা অভিযোগ করেন, তাঁর মেয়ে যে বাসায় কাজ করেন সে বাসার গৃহকর্তার এক আত্মীয় মেয়েটিকে কয়েক দিন ধরে ধর্ষণ করে আসছিলেন। অভিযুক্তের বড় ভাইয়ের বাসায় মেয়েটিকে নিয়ে গিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে পুলিশ মেয়ের মায়ের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে সেই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাইফুল ইসলাম বলেন, ‘মেয়েটি খুব বেশি কথা বলছে না। তবে ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে। মেয়েটির মা এখন থানায় আছে। আইনি প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি পুলিশ।’