প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণখানে একটি বাড়ি থেকে সুরাইয়া বেগম (৫২) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরের পরে দক্ষিণখান থানার তেঁতুলতলার বেকারি মোড়ে এ ঘটনা ঘটে। দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহানারা আক্তার বলেন, ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সুরাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছিল।