দক্ষিণখানে শিশু ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখানের ফায়েদাবাদে গত শনিবার রাতে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সকালে পুলিশ আবুল খায়ের নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দক্ষিণখান থানার পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে প্রতিবেশী খায়ের তাঁর কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাসায় এসে কান্নাকাটি শুরু করলে তার মা–বাবা বিষয়টি জানতে পারেন। গতকাল সকালে এ ঘটনায় দক্ষিণখান থানায় খায়েরের বিরুদ্ধে মামলা করা হয়। দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার পরই খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।