প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গাঞ্জিগাড়ী গ্রামের বাঁশঝাড় থেকে গতকাল শুক্রবার অপরিচিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সকালে বাঁশঝাড়ে এক যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই যুবকের দুই পায়ের রগ কেটে দেয়। যুবকটিকে যাতে শনাক্ত করা না যায়, সে জন্য দুর্বৃত্তরা লাশের মুখমণ্ডল ও হাত পুড়িয়ে দেয়।