দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের সাতভাই পাড়া থেকে গত বুধবার বিকেলে ৫০০টি ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের জাফর আলী শেখ (৪৮) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪০)। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাফর ও হাসিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয়ে শোবার ঘরের খাটের তোশকের নিচ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ওই ইয়াবা উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ব্যাপারে বুধবার রাতেই র‌্যাব বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেছে।