দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুলসুম বেগম (৮৫) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁর নাতি আলমগীর শেখ (৩৮) ও আলমগীরের স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর গ্রামে আলমগীর শেখের শ্বশুরবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। বোয়ালমারী থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, গত ১৩ জুন চতুল ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুলসুম বেগমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার বড় ছেলে ইস্রাফিল বাদী হয়ে ১৪ জুন আলমগীর শেখ ও তাঁর স্ত্রী সেলিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।