দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত রোববার রাতে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানা সূত্রে জানা যায়, রোববার রাত নয়টার দিকে উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়। এ ঘটনায় রাতে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগেও তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।