দম্পতিকে মারধর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামে গত সোমবার সন্ধ্যায় প্রতিবেশীর সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিরা হলেন হোটেল ব্যবসায়ী গণেশ সরকার (৪৮) ও তাঁর স্ত্রী শম্পা সরকার (৩৫)। গণেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গণেশ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী টুটুলের স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তিনি ক্ষমা চান। কিন্তু কিছুক্ষণ পর তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়।