দম্পতিকে মারধরকারী সেই চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাতে পুলিশ হাতিবান্ধা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জমি সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আটক করে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছিল চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার রেজাউল করিম বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।