প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকার নিজেদের বাসা থেকে গতকাল শনিবার সকালে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন মনিরুল ইসলাম (৪০) ও ময়না বেগম (৩০)। দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। এর জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মনির নিজেও বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন।