দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ক্যান্টনমেন্ট থানায় তাঁদের ছেলে নাঈম আহমেদ মামলাটি দায়ের করেন।

পারিবারিক কলহকে নিহত হওয়ার কারণ হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

আজ ভোররাত তিনটার দিকে ব্যবসায়ী আবদুর রব ও রোকসানা পারভীনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোকসানার বুকের ডান পাশে গোলাকার ও পিঠের ডান পাশে গভীর ছিদ্র রয়েছে। আবদুর রবের ডান কানের নিচে গোলাকার ছিদ্র রয়েছে, যা বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। এগুলো গুলির চিহ্ন বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

নাঈম আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে আজ দুপুরে তাঁদের লাশ গুলশানের আগের বাসায় নেওয়া হবে। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হবে।