দশজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া থেকে ছাত্রশিবিরের তিন কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও প্রতিপক্ষ রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।