দস্যু বাহিনীর প্রধানসহ দুই বনদস্যু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনদস্যু বাহিনী প্রধানসহ দুই বনদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার তাদের খলিশাবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হচ্ছে, বনদস্যু করিম বাহিনীর প্রধান আবদুল করিম ওরফে করিম (৩৫) ও তার সহযোগী আল আমিন হোসেন (২৩)। দুজনের বাড়িই উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (গতকাল) ভোরে করিম তার স্ত্রীকে নিয়ে খুলনার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় তার বাহিনীর অন্যতম সদস্য আল আমিনও সঙ্গে ছিল। তারা দুটি মোটরসাইকেলে করে চাঁদনীমুখা থেকে গাবুরার কাশির খেয়াঘাট এলাকা যাচ্ছিল। খলিশাবুনিয়ায় স্থানীয় কয়েকজন জেলে তাদের চিনে ফেলে ও ধাওয়া করেন। একপর্যায়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়।