দস্যু সন্দেহে ট্রলারসহ ১৫ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে দস্যু সন্দেহে একটি ট্রলারসহ ১৫ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে কোস্টগার্ড তাঁদের আটক করে। গতকাল বৃহস্পতিবার তাঁদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এ এম রাহাতুজ্জামান বলেন, বুধবার রাতে পাথরঘাটার তিনটি মাছ ধরার ট্রলারে হামলাসহ লুটপাট চালায় ওই দস্যু বাহিনী। পরে একটি ট্রলারসহ ১৫ দস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের কাছ থেকে চারটি রাম দা, লোহার হুক ও বেশ কয়েকটি কাঠের মুগুরসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবুল বাশার, ইব্রাহিম, মঞ্জুর আলম, লক্ষ্মণ, সিদ্দিক, জুন্নু, আবুল আহাদ, মুরাদ, নজরুল ইসলাম, নুরুন্নবী, বশির, ওয়াসিম, হামিদ আলী, ফারুক ও নেছারুল হক।