প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিরা হলেন মো. রাসেল ও মো. কাওসার। গতকাল বৃহস্পতিবার ভোররাতে পুলিশ ও স্থানীয় কোস্টগার্ড সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, রাসেলকে নাচনাপাড়া এবং কাওসারকে মঠেরখাল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বাড়ি বলেশ্বর নদসংলগ্ন পাথরঘাটার পদ্মা গ্রামে। কাওসারের বাড়ি চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে। দুজনকেই সাগরে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।