দস্যুদের চার লাখ টাকা দিয়ে চার জেলে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে চারজন জেলে সুন্দরবন থেকে লোকালয়ে ফিরেছেন। গতকাল শুক্রবার ভোরে তাঁরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং এলাকায় ফিরে আসেন। এদিকে দস্যুদের হাতে আরও ১৮ জেলে বন্দী রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফিরে আসা জেলে বরগুনা সদরের এমান আলী প্রথম আলোকে বলেন, গত সোমবার তাঁরা ৪৫ জন জেলে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার দুপুরে এক নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে বনদস্যু আলিম বাহিনীর পরিচয়ে ২০ জন জেলেকে অপহরণ করা হয়। তিনি ছাড়াও ভোলার জাহাঙ্গীর আলম, তাঁর ভাই আসলাম হোসেন ও বরগুনার কুয়াকাটা এলাকার আবদুর রব বৃহস্পতিবার চার লাখ টাকা মুক্তিপণ দেন। পরে বনদস্যুরা তাঁদের একটি ডিঙি নৌকায় তুলে দেয়। গতকাল ভোরে তাঁরা শ্যামনগর উপজেলার মীরগাং এলাকায় পৌঁছান। পরে সেখান থেকে তাঁরা মীরগাং এলাকার এক শুঁটকি ব্যবসায়ীর সহযোগিতায় বাড়ি ফিরে যান।