দস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন চারজন জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বনদুস্যদের হাতে আটক চারজন জেলে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে গতকাল শুক্রবার বাড়ি ফিরেছেন।
তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বোসখালি গ্রামের সিরাজুল ইসলাম (৩২), কালিঞ্চি গ্রামের তিন ব্যক্তি সাদ্দাম হোসেন (২৮), রেজাউল ইসলাম গাজী (৩২) ও তাঁর ভাই হযরত আলী গাজী (২৭।
ফিরে আসা জেলেরা জানান, ২৯ ডিসেম্বর শ্যামনগর উপজেলার সুন্দরবনের কৈখালি স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে তাঁরা সুন্দরবনে ঢোকেন। ৩০ ডিসেম্বর পনির খাল এলাকায় বনদস্যু আলম বাহিনী পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়।