দা বাহিনীর সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী এলাকার উকিল আহমদ হত্যা মামলার আসামি দা বাহিনীর সক্রিয় সদস্য আবদুল খালেককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুল খালেক টৈটং ইউনিয়নের নতুনপাড়া গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে। গত ২৫ জুলাই দুপুরে প্রকাশ্যে উকিল আহমদকে পিটিয়ে হত্যা করে দা বাহিনীর লোকজন।
পুলিশ জানিয়েছে, দা বাহিনীর প্রধান নাছিরের নেতৃত্বে আবদুল খালেকসহ উকিল আহমদকে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় উকিল আহমদের ছেলে ইউপি সদস্য আবদুল জলিল বাদী হয়ে দা বাহিনীর প্রধান নাছিরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর থেকে পুলিশ দা বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালালেও এত দিন কাউকে গ্রেপ্তার করতে পারেনি।